Header Ads Widget

শাওয়াল মাসের ছয় রোযার ফজিলত ও মাসায়েল


শাওয়াল মাসে ছয়টি রোযা রাখা মুস্তাহাব । হাদীস শরীফে এর অনেক ফযীলত বর্ণিত হয়েছে । নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন— ‘ যে ব্যক্তি পুরো রমযান এবং এর সাথে শাওয়াল মাসে ছয়টি রোযা রাখল , সে যেন সারা বছরই রোযা রাখল । -সহীহ মুসলিম , হাদীস ১১৬৪ 

* শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে বাকি যে কোনো দিন এ ছয় রোযা রাখা যায় । 

* ছয় রোযা একাধারেও রাখা যায় আবার মাঝে বিরতি দিয়েও রাখা যায় । উভয়ক্ষেত্রেই নির্ধারিত সওয়াব পাওয়া যাবে । তবে মাঝে বিরতি দিয়ে রাখা উত্তম । -লাতায়িফুল মাআরিফ ৪৮৯ , বাদায়েউস সানায়ে ২/২১৮ , আলমাজমূ ৬/৪২৬ , রদ্দুল মুহতার ২/৪৩৫ 

* শাওয়াল মাসের ছয় রোযা স্বতন্ত্র নফল রোযা । তাই শাওয়াল মাসে কাযা রোযা বা মান্নতের রোযা রাখলে ছয় রোযার ফযীলত পাওয়া যাবে না ; বরং ভিন্নভাবে নফল রোযা রাখতে হবে । -খুলাসাতুল ফাতাওয়া ১/২৫১ , বাদায়েউস সানায়ে ২/২২৮ , আলমুহীতুল বুরহানী ৩/৩৪৪ , ফাতাওয়া হিন্দিয়া ১ / ১৯৭        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ